এক হাজার ৬০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ মে ২০২২, ০৫:০৪ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হয়ে ইয়াবা বহন করছিলেন তিনি।

শুক্রবার (২৭ মে) দুপুরে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তাজুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

এসআই আরিফুল জানান, সোহেল সিএনজি চালিত অটোতে করে ইয়াবা নিয়ে বগুড়ার শেরপুর উপজেলা থেকে শাজাহানপুরের মাঝিড়ার দিকে আসছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে নয়মাইল এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। সেখানে সোহেলকে বহন করা অটো থামিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


একাত্তর/এআর

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর