সিরাজগঞ্জের সলঙ্গায় হোরোইন ও ইয়াবাসহ আটক দুই

আপডেট : ২৮ মে ২০২২, ০২:৫৮ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইনসহ শ্রী নিমাই সিং (৪৪) ও ধোপাকান্দি ব্রিজ এলাকা থেকে এক হাজার ৩৭০ ইয়াবাসহ মো. মোস্তফা কামাল রুবেল (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার (২৮ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পানিহার গ্রামের ছেলে শ্রী নিমাই সিং ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নয়নপুর গ্রামের মো. মোস্তফা কামাল রুবেল।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার নাটোর-ঢাকা মহাসড়কের ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে শ্রী নিমাই সিংকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম হোরোইনসহ (যার মূল্য ২০ লাখ) উদ্ধার করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল এবং নগদ এক হাজার বিশ টাকাও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আরেক অভিযানে ধোপাকান্দি ব্রিজ এলাকার নিউ লাম মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে মো. মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার ৩৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয় তার কাছ থেকে। 

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল জালনোট জব্দ করা হয়েছে। এসময় এই কারবারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক চোরাচালানে জড়িত এক ট্রাকচালককে আটক করেছে র‍্যাব-১২। শনিবার সকালে সলঙ্গায় প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কুমিল্লায় ট্রাকের সামনে বনেটের ঢাকনার ভেতরে চুম্বক দিয়ে আটকানো ২১ হাজার ৪৭০টি ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার ভো‌রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় কক্সবাজার থেকে আসা লবণ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর