মোল্লাহাটে পুকুরে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২২, ০৪:৫৩ পিএম

বাগেরহোটের মোল্লাহাট এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আল আমিন শেখ নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। গত শনিবার (২৮ মে) রাতে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আল-আমিন শেখ উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের মো. ফুল মিয়া শেখের ছেলে। আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজের ২০২২ শিক্ষা বর্ষের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন। 

পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার রাতে প্রায় আটটার দিকে আল-আমিন শেখ রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরে সংগ্রাম শেখের পুকুরে গোসল করতে যায়। আর তখনই এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধান করতে থাকে। শেষমেশ রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় আল আমিনের লাশ দেখতে পান। 

পরে সেখান থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। ঘটনার পরপরই নিহতের চাচা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

মোল্লাহাট থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ সুরতহাল শেষ করেছি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, পুকুরের ঘাট থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে সে মারা গেছে। তবে এবিষয়ে তদন্ত চলছে’। 

একাত্তর/ এনএ
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন মাহিন (১৬) নামের এক পর্যটক। 
শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর