ধর্ষণ এড়াতে ধর্ষকের গোপনাঙ্গ কেটে ফেললেন নারী

আপডেট : ৩১ মে ২০২২, ০৫:৫০ পিএম

নাটোরে ধর্ষণ থেকে রক্ষা পেতে এক নারী ধর্ষণচেষ্টাকারীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গোপনাঙ্গ হারানো ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপনাঙ্গ হারানো ব্যক্তির নাম চাঁন মোহাম্মদ (৫৫)। তিনি উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। নির্যাতনের শিকার নারীও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, তারা দুইজন প্রতিবেশী। সোমবার রাতে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চাঁদ মোহাম্মদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতনের শিকার ওই নারী জানান, স্বামী দুই বছর আগে মারা গেছে। অনেক আগে থেকে এই ব্যক্তি আমাকে বিরক্ত করতো। সোমবার রাতে আমি প্রকৃতির ঢাকে বাহিরে বের হলে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমাকে ধরে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে আমার গলায়, হাতে কামড়িয়ে এবং গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আমি কোনো উপায় না দেখে হাতের কাছে থাকা অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেছি। 

আরও পড়ুন: গাঁজা দিয়ে চকলেট-মিল্কসেক, তরুণীসহ আটক তিন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আবু সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর