সাভারে ছুরিকাঘাতে চিকিৎসাধীন আলোকচিত্রীর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ১২:৫১ পিএম

সাভারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন এক আলোকচিত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১ জুন) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলোকচিত্রীর নাম কৃষ্ণ সরকার (৪০)। তিনি সাভারের সুতার নোয়াদ্দা  ডি-২০ নং বাড়ির ননী গোপাল সরকারের ছেলে। কৃষ্ণ ঢাকার একটি স্টুডিওতে আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।

এর আগে, গত সোমবার (৩০ মে) রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে তাকে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। 

পরে গতকাল মঙ্গলবার (৩১ মে) রাতে সাভার মডেল থানায় চার জনের নামে মামলা করে ভুক্তভোগীর বড়ো ভাই গোবিন্দ সরকার। 

অভিযুক্তরা হলেন- কুষ্টিয়া জেলা থানার লালন শাহ মাজারের পাশে মণ্ডল পাড়া এলাকার মো. নয়ন (২৬), সাভারের আড়াপাড়া এলাকার ২৪ নং বাড়ির সেপাল বাশার (২৫), একই এলাকার ৩৯/১ নং বাড়ির  মো. আকাশ (২৪) ও নামাবাজার এলাকার ১৩/১ নং বাড়ির সোহেল ওরফে বুলেট (২৬)। 

মামলার এজাহার ও পুলিশের সূত্রে জানা গেছে, কৃষ্ণ সরকারের সঙ্গে আসামিদের বিরোধ ছিলো। তিনি গত সোমবার রাত ১০ টার দিকে ঢাকা থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পরে আড়াপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নয়নসহ বাকি আসামিরা তাকে পথে আটকিয়ে মারধর ও ছুরি দিয়ে বুকের বাম ও পেটের ডান পাশে আঘাত করে। 

এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে অন্যত্র আইসিইউতে নেওয়া হয়। 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার কাজী মাইনুল ইসলাম বলেন, মামলার পরই আমরা আসামিদের ধরতে অভিযান শুরু করেছি।  নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


একাত্তর/এসি

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর