নোয়াখালীতে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৩ জুন ২০২২, ০৩:২৮ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির জহিরুল ইসলাম নিরব (২৩) ও তার খালাতো ভাই উপজেলার জারিয়া গ্রামের রমজান আলী বেপারী বাড়ির সোলাইমানরে ছেলে মাহমুদুল হাসান সৌরভ (২০)।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির নাছির উদ্দিনের বসত ঘর থেকে অবৈধ অস্ত্র পাওয়া যায়।

কক্ষের খাটের নিচ থেকে ৩টি লোহার তৈরি কিরিচ, ১টি চাইনিচ কুড়াল, ১টি হাতল বিহীন ছোরা, ১টি লোহার ছোরা, পুরাতন খোসাবিহীন গুলি ৪৪ রাউন্ড, লোহার হাতলযুক্ত রিকশার চেইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাংশায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

পরবর্তীতে নুর হোসেনকে সাথে নিয়ে অভিযান করে অত্র থানাধীন গজারিয়া সাকিনের ৯নং ওয়ার্ডের রমজান আলী বেপারী বাড়ি থেকে পিস্তল সাদৃশ্য খেলনা জাতীয় পিস্তলসহ তার খালাতো ভাইকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানায়, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর