মাওয়া হাইওয়েতে ভেকুবাহী লরি ও সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:৫৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মাটিকাটার ভেকুবাহী (এক্সকাভেটর) একটি লরির সাথে যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) রাত সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: চাঁদপুরের আব্দুস সামাদ গাজী (২৯), সিফাত (২০), আহাদ (১৯), বাগেরহাটের তমাল (১৮), মুন্সীগঞ্জের লৌহজংয়ের নাঈম (২৫) এবং জনি (২০)।

image


হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, লরিটি তেঘরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান একাত্তরকে জানান, হাইওয়ে পুলিশ লরিটিকে আটক করলেও এর চালক পলাতক রয়েছে।  

নিহত সামাদের বন্ধু রাব্বি গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার আমার বন্ধুরা ঘুরতে যাবে বলে জানায়। আমাকেও যাওয়ার জন্য বলেছিল। আমার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আমি যেতে পারিনি। তারা রওনা দেয়ার পর কয়েকবার ইমোতে কথা হয়েছে। পরে রাতে এই দুর্ঘটনার খবর পাই।

পুলিশ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে।


একাত্তর/জো 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক আবু তাহের ওরফে অপুকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।
ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। তবে ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর