বগুড়ায় ধান-চালের অবৈধ মজুদে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৩২ পিএম

বগুড়ায় ধান-চালের অবৈধ মজুত প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) জেলার শেরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা দেওয়া ব্যবসায়ীর নাম আব্দুর রহিম। তিনি ওই ইউনিয়নে নার্গিস সেমি অটো রাইস মিল, গাড়ীদহ ইউনিয়নে এসএন অটো রাইস মিল এবং শুভ রাইস মিলে অবৈধভাবে ধান ও চালের মজুত করেছিলেন।

শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, সকাল থেকে শুক্রবার রাত পৌনে আটটা পর্যন্ত উপজেলার বিভিন্ন রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২৪৭ মেট্রিক টন চাল ও ৭৫ মেট্রিক টন ধান উদ্ধার করা হয়। এই ধান-চাল ছয় মাসেরও বেশি সময় ধরে মজুত করে রাখা হয়, যা অবৈধ। পরে মজুতের দায়ে পরে  ব্যবসায়ী আব্দুর রহিমকে  এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

তার মজুত করা ধান ও চাল আগামী তিন দিনের মধ্যে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করার  নির্দেশ দেওয়া হয়েছে। 

এ সময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর