শিক্ষকের কব্জি কেটে নেয়ার ঘটনায় গ্রেপ্তার সাত

আপডেট : ০৪ জুন ২০২২, ০২:১৫ পিএম

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের জেরে কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

শুক্রবার (৩ জুন) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (৪ জুন) সংবাদ সম্মেলনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেন কুমারখালি বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্থানীয় আধিপত্যকে কেন্দ্র দু‘পক্ষের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি। 

গ্রেপ্তারকৃতরা হলেন: শালঘর মধুয়া এলাকার সুলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মুহাইমেন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) ও গোপাল শেখের ছেলে মুকুল (৪২)। 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর প্রকাশ্যে কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাসের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১ জুন) কুষ্টিয়া মডেল থানায় ওই শিক্ষকের ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর