সেই সেলিম চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত

আপডেট : ০৪ জুন ২০২২, ০৬:৪৪ পিএম

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের জেরে সমালোচিত চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (৪ জুন) সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ৪২ জন সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের নিয়ম ও শৃঙ্খলা বহির্ভূত কাজ করা ও বিভিন্নভাবে দলের বদনাম করার কারণে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে জেলা আওয়ামী লীগ।

এছাড়াও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করার কারণে শোকজ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করা ও বিভিন্নভাবে দলের বদনাম করার কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ-পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে প্রকাশ্যে জেলা আওয়ামী লীগের সভাপতির ও দলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করার কারণে শোকজ করা হয়েছে।

তিনি আরও জানান, এ সভায় জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ সেলিম খানকে এতদিন কেন বহিষ্কার করা হল না সে বিষয়ে প্রশ্ন তোলেন। সদস্যরা দাবি করেন সেলিম খানের জন্য এতদিন দল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে আরও আগে দল থেকে বহিষ্কার করার প্রয়োজন ছিল।


একাত্তর/জো 

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর