দেড় ফুট মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ব্রিটিশ আমলের মুদ্রা

আপডেট : ০৬ জুন ২০২২, ০৫:৪৩ পিএম

নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি বাড়ি থেকে ৯৮টি ব্রিটিশ আমলের মুদ্রা পাওয়া গেছে। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে। 

সোমবার (৬ জুন) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা গন্ধর্বপুর তেঁতুলতলা গ্রাম থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলতলা গ্রামের বাসিন্দা আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য চারজন মাটি কাটার শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন।

সকাল আটটার দিকে মাটি থেকে মাত্র দেড় ফুট গভীরে কোদাল দিয়ে কোপ দিলে একটি পুরাতন মাটির পাত্র ভেঙে যায়। এ সময় শ্রমিক ওয়াজিবসহ তার তিন সহযোগী ওই মাটির পাত্রের ভেতরে কতগুলো পুরাতন মুদ্রা দেখতে পান। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

image


স্থানীয় বাসিন্দা হাছান মিয়া জানান, আজাদ মিয়ার বাড়ির যেখানে এ মুদ্রা পাওয়া গেছে সেখানে ১৯৮০ সাল পর্যন্ত পুরাতন একটি কাঠকৌড়ি ঘর ছিল। যে ঘরে ১৯৪৭ সালের দেশভাগের আগে থেকে মুড়াপাড়ার জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জির নিয়োজিত নায়েব মবুল্লাহ প্রধান বাস করতেন। পরে এ বাড়িটি তোতা মিয়া মাতবরের বাড়ি হিসেবেই সবাই চেনে। সে সময়ের এ বাড়ির বসবাসকারী লোকজন বর্তমানের মাটির ব্যাংকের মতো হয়তো ওই মুদ্রাগুলো জমিয়েছিলেন। 

আরও পড়ুন: ধর্ষণের পর নারী ও তার স্বামীকে হত্যা, ছয়জনের মৃত্যুদণ্ড

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আবু হানিফ বলেন, ঘটনাস্থল থেকে ৯৮টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব মুদ্রার মধ্যে ১৯০৬ এবং ১৯১৩ সালের ইন্ডিয়ান রুপি লিখা ছিল। ধারনা করা হচ্ছে এগুলো রৌপ্যমুদ্রা। এসব উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর