জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহী

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:০৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাতেমা বেগম তাকে জামিন দেন। ফজলে এলাহীর জামিন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী মুক্তার আহমেদ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ।

জামিনের বিষয়ে আইনজীবী মুক্তার আহমেদ বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর আজ আদালত তা মঞ্জুর করেন।

স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। মামলার নম্বর ৮১৭/২২।

আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, নবজাতকসহ আহত তিন

চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।

একাত্তর/আরএ

শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় চার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর