সলঙ্গায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৮ জুন ২০২২, ০৬:১০ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামীণ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় রহিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস একটি বাস সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এক বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। একটি মামলা দায়ের হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল জালনোট জব্দ করা হয়েছে। এসময় এই কারবারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ এক মাদক চোরাচালানে জড়িত এক ট্রাকচালককে আটক করেছে র‍্যাব-১২। শনিবার সকালে সলঙ্গায় প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, নিহত স্কুলছাত্রী অন্তরা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর