টয়লেটে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২২, ০৩:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। 

শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লহালামারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবক কামরুল হক (৩৬) উপজেলার চককীর্তি ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের লহালামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

চককীর্তি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য শামীম রেজার উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেটে পড়ে যায়।

আরও পড়ুন: তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মোবাইল ফোনের কভারের সাথে কিছু টাকাও রাখা থাকায় টাকা ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে  টয়লেটের মধ্যে পড়ে যান কামরুল।  

এসময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ টয়লেটে একজন পড়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি। 


একাত্তর/এসজে
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর