কুসিক নির্বাচন: ভোটের দিন বহিরাগত প্রবেশ নিষেধ

আপডেট : ১৩ জুন ২০২২, ১২:১৭ পিএম

সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কুমিল্লা নগরী নিরাপত্তার চাঁদরে ছেয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। বহিরাগতদের অবস্থানের কারণে ভোটগ্রহনের দিন নির্বাচনী পরিবেশ অবনতি ঘটতে পারে বলে স্বতন্ত্র প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করলেও, নির্বাচনের দিন কোনভাবেই বহিরাগতদের নির্বাচনী এলাকায় অবস্থান করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।  

সোমবার (১৩ জুন) রাত ৮টায় শেষ হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সম্পন্ন হবে মঙ্গলবার। ১০৫টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যই নিয়োজিত থাকবে তিন হাজারের বেশি। এছাড়া সাদা পোশাকের পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও থাকবেন কেন্দ্র পাহারা ও টহলে।

এখন পর্যন্ত সিটিতে নির্বাচনী পরিবেশে তেমন কোন অবনতি না ঘটলেও ভোটের দিন বহিরাগতদের প্রভাব এবং পেশি শক্তির ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সার।

প্রচারণার সময় মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত পরিবেশ ঠিক রাখলেও খবর আসছে ভোটের দিন বিভিন্ন ইউনিয়ন থেকে বহিরাগতরা ঢুকবে নগরীতে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ভোটের দিন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা থাকলে বহিরাগতরা এসেও তার জোয়ার ঠেকাতে পারবেনা।

অন্যদিকে, উৎসাহ দেয়ার জন্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাহির থেকেও এলেও নির্বাচনের আগের দিন থেকে তারা মাঠে থাকবেনা বলে জানান আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, কেন্দ্রগুলোতে খেয়াল রাখতে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, সিটি কর্পোরেশন এলাকায় বহিরাগতদের ঠেকাতে গোয়েন্দা পুলিশ সচেষ্ট রয়েছে। তিনি জানান, ১৭টি চেকপোস্ট এবং ২৯টি মোবাইল টীম ইতোমধ্যে মাঠে রয়েছে ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে কুমিল্লা সিটিতে। এছাড়া ২৭ ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ মোবাইল কোর্ট। আনসারের ১০টি টিম ও র‍্যাবের ২৮টি টিম মাঠে কাজ করবে। ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি এসব টিমের মনিটরিং করবেন।

উল্লেখ্য, আগামী ১৫জুন কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচ মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৪০টি কক্ষে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। 


একাত্তর/এসজে 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর