কৃষক হত্যায় বগুড়ায় ছয়জনের যাবজ্জীবন

আপডেট : ১৩ জুন ২০২২, ০৭:১০ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যার দায়ে বগুড়ায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন।

সোমবার (১৩ জুন) দুপুরে বগুড়া-১ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দণ্ডিতদের ২০ হাজার টাকাও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মী-চরণ, রাতেন ও রমনী কান্ত। এরা সবাই গাবতলীর দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা।

নিহত ওই কৃষকের নাম কোকিল চন্দ্র মণ্ডল। তিনি একই এলাকার শ্যামল চন্দ্র মণ্ডলের ছেলে ছিলেন। ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি, রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

তিনি জানান, কোকিল ও দণ্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। এই বিরোধের জেরে ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে কোকিলকে পিটিয়ে হত্যা করে আসামিরা।

আরও পড়ুন: শেরপুরে সিএনজির চাপায় ব্যবসায়ী নিহত

আজ সোমবার সেই মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন বিচারক হাবিবা মণ্ডল। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অনাদায়ে তাদের অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।

কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দণ্ডপ্রাপ্ত ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর