রিফাতের ভয় কালো টাকা, সাক্কুর প্রতিপক্ষ এমপি বাহার

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৩৯ পিএম

কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারের শেষদিনে, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ এনেছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

তবে কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ ভিত্তিহীন, বলেছেন সাক্কু। একই সাথে স্থানীয় এমপি বাহাউদ্দিন বাহারকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কমিশন, এমন অভিযোগও করেন তিনি।

সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিন হলেও আলোচিত তিন মেয়র প্রার্থীর কেউই প্রচারে বের হননি। তবে শেষ দিনেও পাল্টাপাল্টি অভিযোগ করছেন মেয়র প্রার্থীরা।

একে অপরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

সোমবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

তারা পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, ভোটে কুমিল্লাবাসী রিফাতকে জয়ী করবে বুঝতে পেরে স্বতন্ত্র প্রার্থী সাক্কু কালো টাকা ছড়াচ্ছেন। তবে এর সপক্ষে প্রমাণ চেয়েছেন সাক্কু।

নগরীর রানীর দিঘিরপাড়ে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের কাছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত অভিযোগ করেন, তার প্রতিপক্ষ কালো টাকা ছড়াচ্ছেন।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী যার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ এনেছি তিনি (মনিরুল হক সাক্কু) কালোটাকা ছড়াচ্ছেন। এমনকি আমার কর্মীদেরও টাকা দেয়ার চেষ্টা করছেন।

প্রশাসনের ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, সাবেক মেয়রের পক্ষে কাজ করছে নির্বাচন কমিশন।

অপর দিকে সাক্কু বলেন, তার প্রতিপক্ষ রিফাত নয়, স্থানীয় এমপি বাহার। তিনি এলাকায় থাকায়, নির্বাচনী মাঠ সবার জন্য সমান হচ্ছে না। 

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে শহরের নানুয়া দিঘির পাড়ের ব্যক্তিগত কার্যালয়ে সাবেক মেয়র সাক্কু বলেন, রিফাত তো এমপির নমিনি। সে তো কিছু না। সব করছেন স্থানীয় এমপি।

জানিয়ে সাক্কু বলেন, উনি ওনার সব দিয়ে চেষ্টা করছেন। উনার দেয়ার মতো কিছু নাই৷ উনার ক্ষমতা কতটুকু আমি জানি। যত কৌশল যত বাধা আসুক সবকিছু পেরিয়ে এগিয়ে যাচ্ছি।

রিফাতের অভিযোগের জবাবে সাক্কু বলেন, আমি প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। টাকা দিলে সরকারের গোয়েন্দা সংস্থা আছে তারা তো দেখবে। কখনোই ভোট কেনার জন্য টাকা দেই না।

তবে যে সংসদ সদস্যের বিরুদ্ধে সাক্কুর এতো অভিযোগ, তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন বলে জানা যায়নি তার বক্তব্য।

আরও পড়ুন: ১১ বছর পর নীলফামারীর খোকশাবাড়ী ইউপি নির্বাচন

উল্লেখ্য, দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত দুটি নির্বাচন হয়েছে।

১০ বছর আগে প্রথম নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয় বিএনপির প্রার্থী।

একাত্তর/আরএ

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। সিটির ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুধু কেন্দ্র নয় পুরো কুমিল্লাকে...
শেষ সময়ের প্রচারে ব্যস্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নগরবাসীর চাওয়া যানজট ও জলাবদ্ধতা মুক্ত একটি...
কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক হবে শহরতলীর অবহেলিত এলাকার ভোট। যেখানে এখনও কোনো নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছেনি। এসব এলাকার ভোটাররা বলছেন, সিটি নির্বাচন এলে প্রতিবারই তারা...
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার) ট্রাক প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর