বেলকুচি উপজেলায় এক ইউপি চেয়রাম্যান ও প্যানেল চেয়ারম্যানেকে ছাত্রলীগ নেতা কর্তৃক হামলা ঘটনায় ৪৮ ঘন্টা কলম বিরতি পালন করেছে স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম।
সোমবার (১৩ জুন) বিকেলে বেলকুচি প্রেসক্লাব ভবনে ফোরামের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে কলম বিরতি তুলে নেন। এর আগে গত ১২জুন থেকে বেলকুচি উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় একযোগে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ডাক দেন।
ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, সাধারণ জনগনের কথা ভেবে ও জেলা প্রশাসক ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের আশ্বাসে আমরা কলম বিরতি প্রত্যাহার করছি।
আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করবেন। নতুন ইতিহাসের এ ক্ষণে আমরাও তার অংশীদার হতে চাই। কোন কারনে যেন কোথাও কোন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। সেদিকে লক্ষ্য রেখেই আগামী ২৫ জুন পর্যন্ত কলম বিরতি স্থগিত থাকবে। তবে আইনগতভাবে লড়াই চলবে। একই সাথে দলীয় ফোরামে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার ব্যাপারে আমাদের আশ্বাস দেয়া হয়েছে। সবদিক বিবেচনা করেই কলম বিরতি স্থগিত করা হলো।
সোনিয়া আরও বলেন, আগামী ২৫ জুন এর মধ্যে আমার এর সুষ্ঠু বিচার না পেলে পরবর্তীতে আবারো কর্মসূচি দেব। সংবাদ সম্মেলন বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ, রোববার (৫ই জুন) বিকালে উপজেলার মাজেম মিয়ার মোড়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ এর নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে হত্যা উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় মামলা পৌর ছাত্রলীগের সভাপতি আখতার হামিদসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলা দায়ের হলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় ১২ জুন থেকে কলম বিরতির ডাক দেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম।
একাত্তর/এসএ
