অসুস্থ মাকে গোয়াল ঘরে রাখায় তিনজন আটক

আপডেট : ১৪ জুন ২০২২, ১০:৪২ এএম

মানিকগঞ্জের সিংগাইরে আয়েশা বেগম (৮৫) নামের এক অসুস্থ বৃদ্ধাকে গোয়াল ঘরে রেখে দেয় তার সন্তানেরা। বিষয়টি নজরে আসে স্থানীয় থানা পুলিশের। পরে ওই বৃদ্ধাকে  উদ্ধারের পর তার দুই সন্তান ও পুত্রবধূকে ও আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন-বৃদ্ধার সন্তান কলম (৫৫), মোস্তফা কামাল (৪৫) ও পুত্রবধূ মর্জিনা বেগম (৩২)। 

রোববার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ছয়মাস আগে বৃদ্ধাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখেন তার সন্তান ও পুত্রবধূরা। ঠিকমত খাবার না পাওয়ায় দিন দিন তার  শরীর খারাপের দিকে যায়।  বৃদ্ধা খাবার জন্য প্রায় সময় সন্তান ও পুত্রবধুদের কাছে আকুতি-মিনতি করলেও তারা নিয়মিত খাবার দিতো না। এতে প্রতিবেশীরা ওই বৃদ্ধার দিকে সহায়তার হাত বাড়ালে পুত্রবধূরা খারাপ আচারন করেন এমন অভিযোগও পাওয়া যায়। 

পরে বিষয়টি  থানা পুলিশের নজরে এলে রোববার সিংগাইর থানা পুলিশ ও বৃদ্ধাকে উদ্ধার করে । পরে বৃদ্ধা নিজেই বাদী হয়ে দুই ছেলে মোস্তফা কামাল ও কলম মিয়াসহ দুই পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে থানা পুলিশ কলম, মোস্তফা ও মর্জিনাকে আটক করে। অপর পুত্রবধূ বিলকিস পাতালক রয়েছে। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সফিকুল ইসলাম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভরণপোষন আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা নেয়া হয় এবং তার দুই সন্তান ও গৃহবধূকে আটক করেসোমবার কোর্টে প্রেরন করা হয়েছে। 


একাত্তর/এসএ

শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।  
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলায় চার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর