পঞ্চগড়ে আলাদা দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:৫১ পিএম

পঞ্চগড়ে বিদ্যুতায়িত হয়ে, সড়ক দুর্ঘটনা ও মারামারির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলায় মাগুরা ইউনিয়নের আজাদপুর এলাকায় ডিসলাইনের ক্যাবলের সংযোগ বিছিন্ন করতে গিয়ে শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদুল ওই এলাকার মৃত কানজু মোহাম্মদের ছেলে।

অপরদিকে দুপুরে পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন নিহতের ছেলে এনামুল হক (৩৫)। তাদের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে।

পুলিশ জানায়, পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় পঞ্চগড়গামী একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় এনামুল ও তার বাবা জহিরুল ইসলাম মহাসড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি বাবা জহিরুল ইসলামের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা এনামুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া গতকাল সোমবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে শহিদ (৪২) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।  উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শহীদ ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। 

আরও পড়ুন: দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, নেপথ্যে মাদক

পুলিশ জানায়, এক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সোমবার রাতে সলিমের সাথে শহীদ ও সাদ্দামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সলিমের লোকজনের মারধরে শহীদ ও সাদ্দাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় শহীদের স্ত্রী বাদি হয়ে ১১ জনকে আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/এসি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর