টাঙ্গাইলের ১৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৫ জুন ২০২২, ০৯:৪৯ এএম

উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে আজ (বুধবার) টাঙ্গাইলের পাঁচ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনী এলাকাগুলো হলো- মধুপুর, মির্জাপুর, সখীপুর, নাগরপুর এবং বাসাইল। এখানে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

অপরদিকে অনুষ্ঠিত হচ্ছে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এখানে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।

সরেজমিন, সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। তাদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। প্রতিটি ভোট কেন্দ্রেই ছিল নারী-পুরুষের দীর্ঘ লাইন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। 

টাঙ্গাইল জেলার সিনিয়র নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ১৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়। 

আরও পড়ুন: কুমিল্লা সিটির ভোটগ্রহণ চলছে

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে এক প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে মোট ভোটার দুই লাখ ৭০ হাজার ৯০১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। ভোট কক্ষ রয়েছে ৮৫৮টি।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর