সাক্কু-রিফাত হাড্ডাহাড্ডি লড়াই, ফল ঘোষণা কেন্দ্রে গোলযোগ

আপডেট : ১৫ জুন ২০২২, ০৯:৩১ পিএম

কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গণনায় শুরু থেকে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত এগিয়ে থাকলে শেষ মুহূর্তে এসে লড়াইয়ে এগিয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের সাক্কু। ইভিএমে ভোট হবার কারণে খুব শিগগিরই জানা যাবে ভোটের ফল।

তবে শিল্পকলা একাডেমির অডোটেরিয়ামে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিশৃঙ্খলার কারণে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা বন্ধ রয়েছে। বুধবার রাত নয়টার দিকে ফল ঘোষণা বন্ধের তথ্য জানা যায়।

এরিমধ্যে ঘোষিত ১০১ কেন্দ্রের বেসরকারি ফল অনুযায়ী, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হকের চাইতে সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা ও টেবিল ঘড়ির প্রতীকের মনিরুল হক সাক্কু। 

১০৫ কেন্দ্রের মধ্যে ১০১টির বেসরকারি ফলাফল থেকে জানা যায়, দেয়াল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ৪৮ হাজার ৪৯২টি ভোট পেয়েছেন। 

আর নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট পেয়েছেন। 

অন্যদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজমু উদ্দিন কায়সার ২৮ হাজার ১৪২ ভোট পেয়েছেন।

এর আগে বুধবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনা। নগরীর শিল্পকলা একাডেমি থেকে ফলাফল ঘোষণা হচ্ছে। ভোটের ফলা ঘোষণার প্রায় শেষ পর্যায়ে সেখানে গোলযোগ ও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। 

রাত ন’টার কিছুক্ষণ পরেই শিল্পকলা একাডেমির অডোটেরিয়ামে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে প্রায় অর্ধশতেরও বেশি মানুষ ঢুকে পরে। তারা সেখানে নির্বাচনের ফল জানানোর বসে থাকা মনিরুল হক সাক্কুর সামনে গিয়ে তারা শ্লোগান দিতে থাকলে বিশৃংখলা দেখা দেয়।

এ সময়ে সেখানে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে সেখানে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা সিটির শিল্পকলা একাডেমির অডোটেরিয়ামের ভেতরে উত্তেজনা বিরাজ করছিলো। 


একাত্তর/এআর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর