মতলব উত্তরে বজ্রপাতে ঘরে আগুন

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৫৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামে বজ্রপাতে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৫ জুন) বিকেলে খান বাড়ির হাবিব খানের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িতে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চারটায় মতলব উত্তরে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হঠাৎ বজ্রপাত হয়। এতে সাথে সাথেই ঘরটিতে আগুন ধরে যায়। যদিও এ সময় ঘরে থাকা হাবিব খান, তার স্ত্রী ও মেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।  

পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটও হাজির হয়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ঘরে মালিক হাবিব উল্লাহ খান বলেন, মুহূর্তের মধ্যেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফ্রিজ, আলমারি, খাট, টিভি, শোকেস, সোফাসহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু দূরত্ব বেশি হওয়ায় যেতে একটু সময় লাগে। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মূলত এ সময় বৃষ্টিপাত হচ্ছিল বলে আগুন ছড়িয়ে পড়েনি এবং দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বজ্রপাতে ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ওই সময় বিদ্যুৎ ছিলনা। ফলে বিদ্যুৎ না থাকায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া সম্ভব নয়।


একাত্তর/জো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর