কু‌সিকে আওয়ামী লীগের ১৯, বিএন‌পির ছয় ও জামায়াতের দুই কাউন্সিলর বিজয়ী

আপডেট : ১৬ জুন ২০২২, ০৩:৫৭ পিএম

কু‌মিল্লা সিটি ক‌র্পো‌রেশন নির্বাচনে ২৭‌টি ওয়ার্ডে জামায়াতের ২জন, আওয়ামী লীগের ১৯ জন ও বিএন‌পির ৬ জন বেসরকারিভাবে নির্বাচিত হ‌য়ে‌ছে।

কু‌মিল্লা সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচনে বিএন‌পি মেয়র প‌দে অংশ‌ নেয়া মেয়র প্রার্থী‌দের দল থে‌কে আজীবন বহিষ্কার কর‌লেও কাউন্সিলর‌রা উল্টো নতুন মহানগর কমিটিতে পদ পেয়েছে।

কুমিল্লা সিটি নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন:

১নং ওয়ার্ড, কাজী গোলাম কিবরিয়া। তিনি পেয়েছেন ২৬২১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসাইন ছোটন পেয়েছেন ২২৪৪ ভোট।

২নং ওয়ার্ডে বিজয়ী গাজী গোলাম সারোয়ার পেয়েছেন ১৩২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৯৬০ ভোট।

৩নং ওয়ার্ডে বিজয়ী সরকার মাহমুদ জাভেদ পেয়েছেন ৩৫১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুরাদ মিয়া পেয়েছেন ২১৯০ ভোট।

৪নং ওয়ার্ডে বিজয়ী মো. নাছির উদ্দিন নাজিম পেয়েছেন ১৭৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ পেয়েছেন ১৪১৬ ভোট।

৫নং ওয়ার্ডে বিজয়ী সৈয়দ রায়হান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়)।

৬নং ওয়ার্ডে বিজয়ী মোঃ আমিনুল ইকরাম পেয়েছেন ২৯৯৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশারফ হোসেন পেয়েছেন ২২১২ ভোট।

৭নং ওয়ার্ডে বিজয়ী আবদুর রহমান পেয়েছেন ২৪০৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম খান পেয়েছেন ২০১৪ ভোট।

৮নং ওয়ার্ডে বিজয়ী মো. একরাম হোসেন পেয়েছেন ২১৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহিরুল কামাল পেয়েছেন ১৮৬৭ ভোট।

৯নং ওয়ার্ডে বিজয়ী জমির উদ্দিন খান জম্পি পেয়েছেন ১০৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাউসার পেয়েছেন ৬৪৭ ভোট।

১০নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

১১নং ওয়ার্ডে বিজয়ী হাবিবুর আল আমিন সাদী পেয়েছেন ২৮২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম সিদ্দিকুর রহমান ৬০১ ভোট।

১২নং ওয়ার্ডে বিজয়ী কাজী জিয়াউল হক পেয়েছেন ২১৩৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মো. ইমরান ১৭০৩ ভোট।

১৩ নং ওয়ার্ডে বিজয়ী মো. রাজিউর রহমান পেয়েছেন ২৫৪৬ ভোট, নিকটতম মো. শাখাওয়াত উল্যাহ পেয়েছেন ২১৩৩ ভোট।

১৪নং ওয়ার্ডে বিজয়ী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪২৪২, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম খান পেয়েছেন ১১৯২।

১৫নং ওয়ার্ডে বিজয়ী সাইফুল বিন জলিল পেয়েছেন ১৫৮০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হুমায়ুন কবির পেয়েছেন ১৪৭৯ ভোট।

১৬নং ওয়ার্ডে বিজয়ী জাহাঙ্গীর হোসেন বাবুল পেয়েছেন ২৫৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমির হোসেন পেয়েছেন ১৪৬৫ ভোট।

১৭নং ওয়ার্ডে বিজয়ী হানিফ মাহমুদ পেয়েছেন ২৩০৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনা বেগম পেয়েছেন ২২০৮ ভোট।

১৮ নং ওয়ার্ডে বিজয়ী মো. শওকত আকবর পেয়েছেন ৩২২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আফসান মিয়া পেয়েছেন ২৪২৪ ভোট।

১৯নং ওয়ার্ডে বিজয়ী রেজাউল করিম পেয়েছেন ১৩৬৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর রহমান পেয়েছেন ১০৭৬ ভোট।

২০নং ওয়ার্ডে বিজয়ী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৩০১১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুনুর রশিদ পেয়েছেন ১৫৯৫ ভোট।

২১নং ওয়ার্ডে বিজয়ী কাজী মাহবুবুর রহমান পেয়েছেন ৩৬৬২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মজুমদার পেয়েছেন ৩২০২ ভোট।

২২নং ওয়ার্ডে বিজয়ী মো. আজাদ হোসেন পেয়েছেন ৪৫৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম মজুমদার পেয়েছেন ১৮৮৮ ভোট।

২৩নং ওয়ার্ডে বিজয়ী মো. আনিসুজ্জামান পেয়েছেন ১২৯৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১১২৬ ভোট।

২৪নং ওয়ার্ডে বিজয়ী মো. মহিবুর রহমান পেয়েছেন ২২২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা কামাল পেয়েছেন ১৫২২ ভোট।

২৫নং ওয়ার্ডে বিজয়ী মো. এমদাদ উল্যাহ পেয়েছেন ১০০৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খলিলুর রহমান মজুমদার পেয়েছেন ৯৩১।

২৬নং ওয়ার্ডে বিজয়ী আবদুস সাত্তার পেয়েছেন ২১৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ১৫২৫ ভোট।

২৭নং ওয়ার্ডে বিজয়ী আবুল হাসান পেয়েছেন ২০৫৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল হক চৌধুরী পেয়েছেন ১৭৯০ ভোট।

সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন যারা:

সংরক্ষিত -১ (১,২,৩) বিজয়ী কাউসারা বেগম সুমি পেয়েছেন ৬৩৩১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনুর আক্তার টিটু পেয়েছেন ৪২১১ ভোট।

সংরক্ষিত -২ (৪,৫,৬) বিজয়ী নাদিয়া নাছরিন পেয়েছেন ৬০৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কোহিনুর আক্তার কাকলি পেয়েছেন ৫৭৭৪।

সংরক্ষিত -৩ (৭,৮,৯) বিজয়ী উম্মে কুলসুম পেয়েছেন ৫০৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. ফারজানা আক্তার পেয়েছেন ৩৫৮০ ভোট।

সংরক্ষিত -৪ (১০, ১১, ১২) বিজয়ী রুমা আক্তার পেয়েছেন ৪৬৭১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিতা সরকার ৪০০৬ ভোট।

আরও পড়ুন: কুমিল্লা সিটির ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন রিফাত

সংরক্ষিত -৫ (১৩,১৪, ১৫) বিজয়ী নূরজাহান আলম পুতুল পেয়েছেন ৮৩৯১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার পেয়েছেন ৪৪৪৯ ভোট।

সংরক্ষিত -৬ (১৬, ১৭, ১৮) বিজয়ী নেহার বেগম পেয়েছেন ৭৬৬৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. হাসনা হেনা লিলি ৫৮৫৩ ভোট।

সংরক্ষিত-৭ (১৯,২০, ২১) বিজয়ী তাহমিনা আক্তার পেয়েছেন ৫৯৫০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে সালমা ৫৪৫৪ ভোট।

সংরক্ষিত-৮ (২২,২৩,২৪) বিজয়ী ফারহান পারভীন পেয়েছেন ৮০৯২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী খোদেজা বেগম পেয়েছেন ৪৬৪৭ ভোট।

সংরক্ষিত-৯ (২৫,২৬,২৭) বিজয়ী শাহীন আক্তার পেয়েছেন ৪৮৯৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবি আক্তার পেয়েছেন ৩২১৪ ভোট।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর