বাইকের চাকা পিছলে অ্যাম্বুলেন্সে ধাক্কা, নিহত দুই

আপডেট : ১৮ জুন ২০২২, ০১:২৯ পিএম

সাতক্ষীরায় রাস্তায় পড়ে থাকা বেতনা নদী খননের মাটিতে মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা খাওয়ায় মোটরসাইকেল চালক ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  এসময় আহত হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী। 

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ঋ’শিল্পী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোলের কাদির ফকিরের ছেলে শাহ মো. বজলুর রহমান (৫৫), একই এলাকার ময়েন ড্রাইভারের ছেলে আব্দুস সালাম (৩৫)। আহত ব্যক্তি হলেন পলাশপোলের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৫৪)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুল ইসলাম জানান, তাকে ও বজলুর রহমানকে নিয়ে আব্দুস সালাম একটি নম্বর বিহীন নীল রংয়ের এপাচি মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঋ’শিল্পীর সামনে একটি কালভার্টে রাস্তার উপর পড়ে থাকা বেতনা নদী খননের মাটিতে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। 

পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে ১০টার দিকে বজলু ও সাড়ে ১০টার দিকে সালাম মারা যায়। হাফিজুল গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান নূর জানান, দুর্ঘটনায় গুরুতর আহত বজলু ও সালামের মৃত্যু হয়েছে। তবে হাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছে।

কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কিশোর রায় জানান, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। রাস্তার উপর পড়ে থাকা বেতনা নদী খননের মাটি বৃষ্টিতে ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


একাত্তর/জো 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর