টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা: সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ

আপডেট : ১৮ জুন ২০২২, ০৬:১১ পিএম

গত ২৪ ঘণ্টায় জুড়ে রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে ৬০টি পয়েন্টে দিন কাটছে প্রায় ২০ হাজার মানুষের।

প্রাথমিক ভাবে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ২৮টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৯ টি আশ্রয় কেন্দ্র।  

শনিবার (১৮ জুন) বিকেল থেকে জেলা প্রশাসনের ৪টি টিম মাঠে কাজ করছে ঝুঁকি মোকাবেলায়। 

দিনভর বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটি জেলাসহ বিভিন্ন উপজেলার পাহাড়ের পদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। 

শবিবার সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটরা শহরের শিমুলতলী, রুপনগর, লোকনাথ আশ্রম, ভেদভেদি,  মনোঘর সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় ৪টি টিম গঠন করা হয়েছে। বিকাল থেকে ঝুঁকিপূর্ণ এলাকা গুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হবে। 

এদিকে শুক্রবার রাতে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে লোকজনকে সতর্ক করে দেন। শহরের শিমুলতলী, রুপনগর, লোকনাথ আশ্রম সহ বেশ কয়েকটি এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাতেই প্রচারণায় নেমেছেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোঃ সাইফুল ইসলাম সহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।


একাত্তর/এসএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর