গরিব অজুহাতে বিয়ে ভাঙায় কলেজছাত্রীর বিষপানে মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৮ জুন ২০২২, ১০:৫৮ পিএম

বরগুনার আমতলীতে বিয়ে ভেঙে যাওয়ায় এক কলেজছাত্রীর বিষপানে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, গরিব হওয়ার অজুহাতে এ বিয়ে ভেঙে যায়। পরে ওই কলেজছাত্রী অভিমানে বিষপান করে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষ।

এর আগে গত সোমবার (১৩ জুন) ওই কলেজছাত্রী বিষপান করেন। পরে শনিবার (১৮ জুন) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই কলেজছাত্রীর নাম তামান্না। সে আমতলীর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিল।

তামান্নার স্বজনরা জানান, আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের সুজন হাওলাদার নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে গত শুক্রবার তাদের বিয়ের তারিখ ঠিক হয়। মেয়ের পরিবার গরিব হওয়ায় হঠাৎ সুজনের খালা বিয়েতে আপত্তি করেন। এ কারণে বিয়ে ভেঙে যায়। 

তাদের দাবি, এরপর অভিমানে গত সোমবার সকালে সে বিষপান করে। প্রথমে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় একইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তামান্নার বাবার অভিযোগ, সুজনের খালা মাহফুজা আমাদের গরিব বলেন এবং মেয়ের মা বিদেশে থাকেন এই অজুহাত দেখিয়ে বিয়ে ভেঙে দেন। অভিমানে মেয়ে বিষপান করে। 

আরও পড়ুন: 'রেনু' পদ্মাসেতু নিয়ে গুজবকারীদের নির্মম হত্যার শিকার

তবে সুজন হাওলাদার বলেন, শুক্রবার বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু আমার পরিবারের সঙ্গে কথার মিল হয়নি। তাই বিয়ে হয়নি। তবে কী কারণে বিষপান করেছে তা আমাদের জানা নেই।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর