নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনিসহ তিনজন নিহত

আপডেট : ১৯ জুন ২০২২, ০৩:১৭ পিএম

বিমানবন্দর থেকে কুয়েতফেরত এক স্বজনকে নিয়ে দোহারে বাড়ি ফেরার পথে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে নানা-নাতনীসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৯ জুন) উপজেলার ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কে বান্দুরা প্যারাগন হসপিটালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন: আবুল কালাম খান (৬২), তার চাচাতো ভাই গাড়ির চালক মনির খান বিল্লাল (৫২) ও তাদের ৮ বছর বয়সী নাতনী ফারহানা। 

আহতরা হলেন: প্রবাসী লাভলু (৩০), লাভলুর স্ত্রী রেখা (২০) ও রেখার বড় বো‌নের মে‌য়ে ফাহিমা (৫)। 

নিহত আবুল কালাম খানের ভাই রাশেদ খান জানিয়েছেন তাদের বাড়ি দোহার রায়পাড়া। কালাম খানের মেয়ের জামাই লাভলু কুয়েত থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে নবাবগঞ্জ বান্দুরা প্যারাগন হসপিটালের সামনে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়েন তারা।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবুল কালাম খান ও নাতনি ফারহানাকে মৃত ঘোষণা করেন। 

নবাবগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ স্বাস্থ‌্য কমপ্লেক্সে রেখে বাকিদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। 

বাকীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা ১১টার দিকে চিকিৎসক মনির খান বিল্লালকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান জানান, মনির খানের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/জো 

দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকার নবাবগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর