রাত আটটার পরও যেসব দোকান খোলা রাখা যাবে

আপডেট : ১৯ জুন ২০২২, ০৯:৪৩ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত আটটার পর থেকে সারাদেশের সব ধরনের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত সারাদেশে একযোগে কার্যকর হবে।

রোববার (১৯ জুন) সচিবালয়ে শ্রমপ্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।

রাত আটার পরও যেসব দোকান/প্রতিষ্ঠান খোলা রাখা যাবে-

> ডক, জেটি, স্টেশন অথনা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস

> সবজি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান

> ওষুধ, অপারেশন সরাঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান

> দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান

> তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান

> খুচরা, পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ির সার্ভিস স্টেশন

> নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান

> যে কোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা

> যে কোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো-অথবা পানি সরবরাহ করে

> ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার

image


মুদি দোকানের ক্ষেত্রে কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব মো. এহছানে এলাহী বলেন, আইনে যেসব প্রতিষ্ঠান নির্দেশনার বাইরে থাকবে বলা হয়েছে, তার বাইরে সব ধরনের দোকান বন্ধ থাকবে। সে ক্ষেত্রে মুদি দোকানও রাত আটটার পর বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাড়ি ফেরার দাবিতে রোহিঙ্গাদের মিছিল ও বিক্ষোভ সমাবেশ


একাত্তর/এসি

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের অন্ধকারে বৈদ্যুতিক মিটার চুরি করায় গত পাঁচদিন ধরে বন্ধ রয়েছে রাইস মিল, স-মিলসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রোববার ভোর সাড়ে চারটা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।  বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর