বন্যায় উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে বিপর্যয়ের মুখে বহু মানুষ

আপডেট : ১৯ জুন ২০২২, ১০:০৫ পিএম

বন্যায় বিপর্যস্ত হচ্ছে দেশের উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চল। এরই মধ্যে শেরপুর, জামালপুর, বগুড়া, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ ও নেত্রকোণার বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন শিশু এবং বয়স্করা।

শনিবার (১৮ জুন) পানির স্রোতে মুহূর্তেই নদী গর্ভে চলে যায় শেরপুর নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীর ওপর নির্মিত ব্রেইলি ব্রিজ। পুরো এলাকা তলিয়েছে পানির নিচে।

মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর ১৩টি ইউনিয়ন। 

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী এই তিন উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।

তবে পাহাড়ি নদীর পানি কমায় উজানের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে পশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে প্লাবিত এলাকার মানুষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় ৬০ মেট্রিক টন চাল, তিন লাখ নগদ টাকা ও এক হাজার পাঁচশত প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়ায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। এরই মধ্যে নদী তীরে নিচু এলাকা এবং চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষ বলছেন, তাদের ভাগ্যে জুটছে না খাবার।

কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া দুধকুমারসহ ১৪টি নদ–নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ৯ উপজেলার পানিবন্দি মানুষ আশ্রয় নিয়েছেন নৌকা ও বাঁশের মাচানে।

আরও পড়ুন: দুর্গত এলাকার কোটি মানুষকে নেয়া হয়েছে নিরাপদ স্থানে

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগে আছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও বাজিতপুরের মানুষ। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ ছুটছেন আশ্রয়কেন্দ্রের খোঁজে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে জামালপুরে যমুনার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন শিশু এবং বয়স্করা।

নেত্রকোণার ছয় উপজেলায় ১৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিলেও প্রায় পাঁচ লাখ মানুষ এখনো পানিবন্দি। নৌকা না থাকায় বড় হাঁড়িতে খাবারের খোঁজে নেমেছে শিশুরা।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের পাঁচটি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বেড়েই চলেছে কালনী ও কুশিয়ারা নদীর পানি।

একাত্তর/আরএ

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর