পটুয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২২, ১০:০৮ এএম

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীতে সাপের কামড়ে মারা গেছে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

রোববার সন্ধ্যায় লাউকাঠি ইউনিয়ন এর লাউকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মঞ্জু চন্দ্র (৯) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মিদুল চন্দ্রের একমাত্র মেয়ে। সে লাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে প্রতিবেশীর ঘরের এক শিশুর সঙ্গে তাদের রান্না ঘরে খেলাধুলা করতে যায় মঞ্জু। সেখানে বসে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দিলে ভয়ে শিশুটি পরিবারের কাউকে জানায়নি। 

পরে সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন জানতে পারেন তাকে সাপে ছোবল দিয়েছে। এসময় তাকে তড়িঘড়ি করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: একসঙ্গে তিন শিশুর জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

উল্লেখ করা যেতে পারে, রোববার দুপুরে একই এলাকার চক্রবর্তী বাড়ির দেবদুলাল চক্রবর্তীর রান্নাঘরের গর্ত থেকে একটি বিষাক্ত জাতি সাপ ধরে নিয়ে যায় বন বিভাগের লোকজন। ওই এলাকায় বর্তমানে সাপের আতঙ্ক বিরাজ করছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর