একসঙ্গে তিন শিশুর জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৩৭ পিএম

নারায়ণগঞ্জে এক দম্পতির একসঙ্গে তিন সন্তানের জন্মের পর তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

হাসপাতালের চিকিৎসক বেনজির হক জানান, পদ্মা সেতুর উদ্বোধনী মাসে তাদের জন্ম হওয়ায় শখ করে ‘স্বপ্নের পদ্মা সেতু’ এই বাক্যের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রাখা হয়েছে।

তিন সন্তানের জন্ম দেয়া প্রসূতি মা এনি বেগম বন্দর এলাকার স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গেল নির্বাচনে ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন অপু। প্রসূতি থাকা অবস্থায় এনি বেগম গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ব্যানজির হকের কাছে নিয়মিত চিকিৎসা করান।

শুক্রবার (১৭ জুন) সকালে শহরের বালুর মাঠ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। শিশুরা বর্তমানে সুস্থ রয়েছে।

নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম জানান, আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি।

চিকিৎসক শখ করে পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রেখেছেন।

তিনি তার তিন সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, তাদের যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে দোয়াই চাই।

আরও পড়ুন: খেলছিলো শিশু রবিউল, পাহাড় ধসে মৃত্যু

হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না জানান, শুক্রবার সিজারে এই তিন সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা সকলেই সুস্থ আছেন।

তিনি বলেন, এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ মাসেই আমার হাতে সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম হয়েছে। বিষয়টিকে স্মরণীয় করে রাখতে তিন সন্তানের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের আপত্তি না থাকায় আমি তাদের তিন ভাই বোনের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে স্বপ্ন, পদ্মা ও সেতু রেখেছি।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর