মাদারগঞ্জে যমুনার স্রোতে রাস্তা ভেঙে আতঙ্কে পৌরবাসী

আপডেট : ২১ জুন ২০২২, ০৫:১২ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ-সারিয়াকান্দি অভিমুখের একটি  কাঁচা রাস্তা দুইশ মিটার ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এতে পৌর এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

সোমবার (২০ জুন) ভোরে মাদারগঞ্জের  পৌর এলাকার গাবেরগ্রামের কাছে এই রাস্তার অংশটি ভেঙে যায়।

প্রকল্প চেয়ারম্যান ও বালিজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম জানান, ছয় কোটি টাকা ব্যয়ে রাস্তাটির কাজ গত মে মাসে শেষ হয়। তবে যমুনার প্রবল স্রোতে রাস্তার গাবেরগ্রাম অংশের ২০০ মিটার ভেঙে গেছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, কাবিটা প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এখন নদীতে তীব্র স্রোত। স্রোতের গতি কমে গেলে রাস্তা মেরামতে হাত দেওয়া হবে।

আরও পড়ুন: তিস্তার পানি আরও বেড়ে বিপৎসীমার ২৮ সেমি উপরে

তিনি বলেন, পৌর এলাকা যাতে বন্যায় আক্রান্ত না হয় সে বিষয় নজর রাখা হয়েছে।  প্রয়োজনে পানি খালে প্রবাহের ব্যবস্থা করা হবে। 


একাত্তর/এসি

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর