নারীকে বাসে তুলে ধর্ষণ, তিন পরিবহন শ্রমিক গ্রেপ্তার

আপডেট : ২০ জুন ২০২২, ০৪:১০ পিএম

চট্টগ্রামে গণপরিবহনে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২০ জুন) দুপুরে নগরীর অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিন পরিবহন শ্রমিক হলেন- শাহজাহান, রবিউল ও নুরুল আলম। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুপুরে নগরীর আদালত ভবনে যেতে অক্সিজেন মোড় এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই নারী।

এসময় গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে তাকে বাসে তুলে নেয় চার পরিবহন শ্রমিক। পরে বাসের দরজা-জানলা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ করে তারা। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জের ব্যবসায়ী সেলিম হত্যায় দুই জনের যাবজ্জীবন

ওসি আরও জানান, ভুক্তভোগী নারী পরে ঘটনাটি পার্শ্বস্থ ট্রাফিক বক্সে জানালে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে তিন পরিবহন শ্রমিক শাহজাহান, রবিউল ও নুরুল আলমকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পলাতক আরেক পরিবহন শ্রমিক রাজুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং সেইসাথে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর