বেড়েছে তিস্তার পানি, তীব্র ভাঙন

আপডেট : ২০ জুন ২০২২, ০৫:৪৩ পিএম

উজানের পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের ভারী বর্ষণে আবারো বৃদ্ধি পেয়েছে উত্তরের জীবন রেখা তিস্তা নদীর পানি। ফলে রংপুরের গংগাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে হুমকিতে রয়েছে তিস্তা পাড়ের কয়েক হাজার পরিবার।

কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীতে হুহু করে বাড়ছে পানি। এতে হুমকির মুখে রয়েছে রাস্তা-ঘাট, বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসা, ঈদগাহসহ, শত শত ঘর-বাড়ি।

নদী তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন ক্রমেই প্রবল থেকে প্রবলতর হচ্ছে। ফলে দিশাহারা মানুষ অসহায়ের মতো অপেক্ষা করছেন নিয়তিকে ভর করে। সহায় সম্পদ বাঁচাতে শেষ চেষ্টা করছেন তারা।

এদিকে কয়েকদিনের বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে আমনের বীজতলা, ভুট্টা, বাদাম, পাটসহ বিভিন্ন ফসল। যে কারণে ফসল ওঠা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।

আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় সাত জেলে গ্রেপ্তার

এ অবস্থায় বানে ভাসা পরিণতি থেকে রেহাই পেতে নদী শাসন করার জোর দাবি জানিয়েছেন ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ এর সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।

অপরদিকে রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে পানি উন্নয়ন বোর্ড। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।


একাত্তর/আরএ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর