বৃহস্পতিবার সচল হচ্ছে ওসমানী বিমানবন্দর

আপডেট : ২২ জুন ২০২২, ০৯:২৭ পিএম

রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ জুন) ছয় দিন বন্ধ থাকার আবার শুরু হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ছয়টায় পরীক্ষামূলক চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে তখন থেকেই স্বাভাবিকভাবে চলবে বিমানবন্দরের কার্যক্রম।

শুক্রবার (১৭ জুন) রানওয়েতে বন্যার পানি ওঠায় বন্দরটিতে সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রথমে তিন দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করলেও রানওয়ে থেকে পানি না নামায় এতদিন কার্যক্রম বন্ধ রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, রোববার (১৯ জুন) থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার (২০ জুন) প্রায় পুরোটাই নেমে যায়। তবে অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় বুধবারও (২২ জুন) উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সোমবার (২০ জুন) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন। তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ চলাচল শুরুর কথা বলেন সে সময়।


একাত্তর/জো

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৫২ ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)।
দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বড় একটি চালান জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা। এ সময় আটক করা হয়েছে একজনকে। 
দুবাই থেকে সিলেটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর