ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বিশাল চালান জব্দ 

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বড় একটি চালান জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দারা। এ সময় আটক করা হয়েছে একজনকে। 

বুধবার সকাল আটটায় শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে ১০৫টি স্বর্ণের বারসহ পেস্টের চাকা জব্দ করা হয়। 

জব্দ করা স্বর্ণের ওজন ১৫ কেজির বেশি এবং বাজারমূল্য ১৬ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএসআই ও শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে তারা নজরদারি বৃদ্ধি করে। এরপর সিভিল এভিয়েশনের সহায়তায় তল্লাশি চালিয়ে স্বর্ণের চোরাচালান জব্দ করা হয়। 

আটক যুবকের নাম হোসাইন আহমদ। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার। 

জব্দ করা স্বর্ণের মধ্যে রয়েছে- ১০৫ টি বিস্কুট। এগুলো ৩৫ টি করে তিনটি কফি মেকারে আনা হয়। ১০৫টি স্বর্ণের বারের ওজন ১২ কেজি ২৮৫ গ্রাম। এছাড়া ড্রিল মেশিনে ভেতর আনা হয় চারটি স্বর্ণের পেস্ট, যেগুলোর ওজন তিন কেজি ৭১০ গ্রাম।

স্বর্ণের বিস্কুটের পরীক্ষা নিশ্চিত হওয়ার পর পেষ্টকৃত স্বর্ণ নিশ্চিত করার পরীক্ষা চালায় জেলা স্বর্ণ মালিক সমিতি। এসময় পেস্টের ওপরে পারদের প্রলেপ সরিয়ে বাকি ৩ কেজি স্বর্ণের পরীক্ষা করে নিশ্চিত করা হয়।

আরবি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর