স্ত্রী-শাশুড়িসহ তিনজনকে হত্যা, ঘাতক স্বামী আটক

আপডেট : ২৪ জুন ২০২২, ০৯:৩০ এএম

শেরপুরের শ্রীবরদীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী, শাশুড়ি ও জ্যাঠাশ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামে এ ঘটনা ঘটে।

রাতভর রাতভর অভিযান চা‌লি‌য়ে ঘটনার সা‌থে জড়িত মূল‌হোতা মিন্টুকে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। নিহতরা হচ্ছেন স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালি বেগম (৫৫) ও জ্যাঠাশ্বশুর নূর মোহম্মদ ওরফে মাহমুদ হাজী (৭৫)। আহতরা হচ্ছেন বাচ্চুনি বেগম, মনু মিয়া ও শাহাদাত হোসেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া নামে ওই ব্যক্তির সঙ্গে স্ত্রী মনিরা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো। কিছুদিন আগে মনিরা বেগম বাবার বাড়িতে চলে আসেন। এর জের ধরে বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টার দিকে বোরকা পড়ে মিন্টু মিয়া কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পটল গ্রামে শ্বশুরবাড়িতে হামলা চালায়। 

এ সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শাশুড়ি ও জ্যাঠাশ্বশুরকে গলাকেটে হত্যা করে মিন্টু। একই সঙ্গে আরো ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় মিন্টু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালে নেওয়ার পথে মনিরা বেগম মারা যান। বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর বাকি দু’জনের মৃত্যু হয়। ঘাতক স্বামী মিন্টু মিয়ার বাড়ি একই উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামে।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু ঘটেছে এবং অন্য দুইজন বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এআর

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর