তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:২৪ পিএম

পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারেও সময় লাগছে দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।

এছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি পারাপার বন্ধ থাকায় ওই নৌরুটের যানবাহনও চলে এসেছে এই পথে। এতে অতিরিক্ত যানবাহনের চাপে শুক্রবার (২৪ জুন) ভোররাত থেকেই পাটুরিয়ায় যানজট তৈরি হয়েছে।

এরই মধ্যে পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শতাধিক বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস। ট্রাকের লাইন ঘাট এলাকা থেকে মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রতিটি যানবাহনকে ফেরি পার হতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা।

image


বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ শাহ নেওয়াজ জানান, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোত তৈরি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলো পন্টুনে ভিড়তেও সময় বেশী লাগছে।

অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো পারাপারের ব্যবস্থা করায় অপেক্ষারত পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে এই নৌরুটে ২১টি ফেরি থাকলেও তীব্র স্রোতের কারণে সবগুলো ফেরি চলাচল করতে পারছে না। ১৭ থেকে ১৮টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে।


একাত্তর/জো 

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর