ফর্ম পূরণ নিয়ে অধ্যক্ষের সাথে শিক্ষক-কর্মচারীদের হাতাহাতি

আপডেট : ২৬ জুন ২০২২, ০৩:১১ পিএম

বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সাথে শিক্ষক-কর্মচারীদের হাতাহাতি ও মারপিটের ঘটনায় দু-পক্ষের কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় অভিযোগকারীরা।

জানা গেছে, শনিবার (২৫ জুন) কলেজের এক শিক্ষার্থীকে ফরম ফিলআপ করতে না দেয়ার কারণে গণ্ডগোলের সূচনা হয়। পরে কলেজের শিক্ষকরা ঐ শিক্ষার্থীর পক্ষ নিলে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিক্ষকরা বলেন, নানা অনিয়মের কারণেই এই প্রতিবাদ করা হয়েছে। অনিয়মের উদাহরণ দিয়ে তারা বলেন, কয়েক বছর আগে এই কলেজে নিয়োগ দেয়ার কথা বলে ৪১ জন শিক্ষকের কাছে থেকে প্রায় দেড় কোটি টাকা নিলেও আজো কোন নিয়োগ দেয়া হয়নি। বরং প্রতিনিয়তই তাদেরকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেয়া হবে বলে ভয়ভীতি দেখায় অধ্যক্ষ ও তার পিতা কলেজের সভাপতি।

অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ রোজিনা আকতার নাইছ বলেন, অভিযোগকারী ঐ শিক্ষার্থীর বয়স অনেক বেশি আবার একেক জায়গায় একেক ধরনের বয়স রয়েছে যার কারণেই ফরম ফিলআপ করতে দেয়া হয়নি। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এ কারণে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন প্রতিষ্ঠানে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সাথে শিক্ষক-কর্মচারীদের হাতাহাতির ঘটনা তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর