ছাত্রের আঘাতে মৃত শিক্ষকের বাড়িতে শোকের মাতম

আপডেট : ২৭ জুন ২০২২, ০৮:১৭ পিএম

প্রভাষক উৎপল কুমার সরকারের মৃত্যুর খবর উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে তার বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উৎপলের মা বৃদ্ধ গীতা রানীসহ পরিবারের স্বজন ও প্রতিবেশীদের গগন বিদারী কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস।

কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। অকালে সন্তান হারানোর শোক যেন কোনোভাবেই সামাল দিতে পারছেননা গীতা রানী।

উৎপলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উৎপলের স্বজন ও স্থানীয়রা।

উৎপলের ছোট ভাই বৌ মলি রানী সরকার জানান, উৎপল কুমারের মরদেহ ঢাকার সাভার থেকে রাত ৯টার দিকে গ্রামে আসার সম্ভাবনা রয়েছে। রাতেই পার্শ্ববর্তী লাহিড়ী মোহনপুর শশ্মানে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মলি রানী তার ভাশুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের শাসন করায় যদি শিক্ষককে এভাবে করুণ মৃত্যুবরণ করতে হয় তাহলে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না। নষ্ট হবে শিক্ষার পরিবেশ।

প্রসঙ্গত, উৎপল উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করতেন।

উৎপল প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের শাসন ও বিচার করতেন।

আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক সাতদিনের রিমান্ডে

গত শনিবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ফুটবল খেলা হচ্ছিলো। প্রভাষক উৎপল মাঠের এক পাশে দাঁড়িয়েছিলেন। এসময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পেটায়। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


একাত্তর/আরএ

চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর