বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

আপডেট : ২৯ জুন ২০২২, ১২:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজ গেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

জানা গেছে, নিহত আফসানা আক্তার মিম (১৩) ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে এবং মুশুরীকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও মৃতের পারিবার সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিম। সকালে মিমের মা মিমকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। তবে অনেক খোঁজাখুঁজি করে গত দুইদিনেও তাকে খুঁজে পায়নি পরিবার। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রী মিম নিখোঁজের ঘটনায় গত সন্ধ্যায়ই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ছোটোবেলা থেকেই তার স্বপ্ন—ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। কিন্তু অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই দেখা দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর