পিকআপ চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২২, ০৪:৩৬ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত পিকআপের চাপায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ জুন) ভোরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই বাজারে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউপির চেয়ারম্যান মো. সাহেব আলী। নিহত মুক্তিযোদ্ধার নাম মো. আব্দুল জলিল। 

স্থানীয়রা ও ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী জানান, ভোর ৬টার দি‌কে কোরপাই বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল (৮৮) মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় মসজিদের ফজরের নামাজ পড়া মুসুল্লিরা ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

আরও পড়ুন: তাসফিয়া হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

এ ব্যাপারে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, এ ধরণের কোন দুর্ঘটনার খবর তাদেরকে কেউ জানায়নি বা অভিযোগ করেনি। 

তিনি আরও জানান, ওই সময় পুলিশ মহাসড়কে টহলে থাকে। অভিযোগ দায়ের করলে গাড়িটি আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর