সাভার ও নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:৪৮ পিএম

সাভারে স্কুলছাত্রের পিটুনিতে শিক্ষক উৎপল কুমার সরকার নিহতের ঘটনায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা করার ঘটনাকে দুঃখজনক বলেছেন তিনি। 

ঈদুল আজহা উপলক্ষে বুধবার সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে তিনি এমক কথা জানান। 

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমারের গলায় সবার সমানে জুতার মালা পরানো প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় আমরা সত্যিই দুঃখিত, এ ধরনের একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় কার কতটুকু গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে।

ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের ফেসবুক পোস্টকে ঘিরে গুজব ছড়িয়ে স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারের গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মনে হয়েছে, উত্তেজিত জনতা এত বেশি একত্র হয়ে গিয়েছিল, সেখানে জেলা প্রশাসক-পুলিশ সুপারের কিছু করার আগেই ঘটনা ঘটে গিয়েছিল। প্রিন্সিপালকে জুতার মালা পরানোর ঘটনা আসলে দুঃখজনক।

আসাদুজ্জামান খান বলেন, কেউ কোনো দায়িত্ব অবহেলা করলে পুলিশ করুক কিংবা আমাদের জেলা প্রশাসক করুক কিংবা যেই করুক কিংবা কোনো জনপ্রতিনিধি করে থাকুক, সেখানে সবাই ছিলো আমি শুনতে পেয়েছি। কার কতখানি গাফিলতি রয়েছে, আমরা খতিয়ে দেখছি।

এদিকে সাভারে একজন শিক্ষককে খুন করার মতো ঘটনা ঘটেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে কী বলব? যারা আমাদের শিক্ষা দেন তাদের যদি ছাত্র হত্যা করে- তাহলে আমাদের কতখানি নৈতিক অবক্ষয়ে হয়েছে আপনারা চিন্তা করুন।

তবে আমাদের যেটা করণীয় সেটা করেছি, আমরা তার বাবাকে ধরেছি, শিগগির তাকেও (জিতু) ধরে ফেলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর