পদ্মা সেতুর টোল প্লাজার সামনে শতবর্ষী মূর্তি উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২২, ১২:৫৫ পিএম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরাতন মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন জব্দ করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুন) দিবাগত রাত একটার দিকে ভারতের কোলকাতা থেকে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিণ থানা পুলিশ। 

এ সময় অবৈধ ভাবে মূল্যবান মূর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিন নামে বাসের এক যাত্রীকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে মূর্তিসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোলকাতা থেকে ছেড়ে আসা গ্রীনলাইনের একটি বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরাতন অনেক মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুইটি ভিডিও ক্যামেরা উদ্ধার করে পুলিশ। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। এসময় অবৈধভাবে আনা এসব পণ্যের কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধারকৃত সব মালামালসহ তাকে পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ। 

মূর্তিগুলো কষ্টি পাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে সঠিকভাবে জানা যাবে বলে জানায় তারা। 


একাত্তর/জো 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর