শিক্ষক উৎপল হত্যা: পাঁচ দিন বন্ধ থাকার পর খুললো স্কুল

আপডেট : ০২ জুলাই ২০২২, ১২:৪২ পিএম

সাভারের আশুলিয়ায় ছাত্রের মারধরে শিক্ষক উৎপল কুমার সরকার নিহতের ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর সেই কলেজে ক্লাস শুরু হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ক্লাস শুরু হয়। বেলা ১১টায় শুরু হয় মাধ্যমিক ও কলেজ শাখার পাঠদান।

কলেজ কর্তৃপক্ষ শুক্রবার (১ জুলাই) দুপুরে শিক্ষক উৎপল স্মরণে শোক ও মতবিনিময় সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানায়। সে সময় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়।

কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান শনিবার বলেন, ‘গতকালের ঘোষণার পর আজ থেকে আমরা পাঠদান শুরু করেছি। মর্নিং শিফটে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। ১১টা থেকে হাইস্কুল ও কলেজের ক্লাস চালু হবে।’ 

তিনি আরও বলেন, ‘আগামীকাল আমাদের ঈদের ছুটি দেয়া হবে। ১৬ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আসলে এখনও অনেকের আতঙ্ক কাটেনি। তার ওপর ঈদ চলে আসায় অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে গ্রামের বাড়ি চলে গেছে।’

আরও পড়ুন: টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

উল্লেখ্য, আশুলিয়ার চিত্রশাইল এলাকার এই কলেজের মাঠে গত ২৫ জুন দুপুরে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে উৎপলকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বিরুদ্ধে। এর দুই দিন পর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উৎপল মারা যান।

ওইদিনই উৎপলের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় জিতু ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২৯ তারিখ পুলিশ জিতু ও তার বাবাকে গ্রেপ্তার করে।


একাত্তর/এসজে

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর