কোরবানির হাটে নজর কাড়ছে ‘কিং অব কুড়িগ্রাম’

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৬:৪৩ পিএম

কুড়িগ্রামে কোরবানির হাটে ব্যাপক সাড়া ফেলেছে ‘কিং অব কুড়িগ্রাম’ নামে একটি ষাঁড়। ষাঁড়টির মালিক জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের খামারি পারুল বেগম।

পারুল জানান, ষাঁড়টি হলষ্টেইন ফ্রিজিয়ান জাতের। বিশাল আকৃতির এই ষাঁড়টিকে আদর করেই এমন নাম রেখেছেন। 

image


তিনি বলেন, ষাঁড়টি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করছেন। এরই মধ্যে ষাড়টির দাম উঠেছে ছয় লাখ টাকা। তবে আরও ভালো দাম পেলে ষাঁড়টি বিক্রি করবো। 

তিনি জানান, বর্তমানে এর ওজন প্রায় এক হাজার কেজি। প্রতিদিন ১০ কেজি দানাদার খাদ্যসহ খর ও কাঁচা ঘাস খাওয়াতে দিনে তিন থেকে সাড়ে তিনশ’ টাকা খরচ হচ্ছে। 

image


পারুল বেগমের ছেলে রিয়াদ বলেন, আমাদের আশেপাশে বড়ো হাট নেই। পাইকাররা গরুটির দাম ছয় লাখ টাকা বলে গেছেন, আমরা বেশি দামের আশা করছি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন পবিত্র কুমার জানিয়েছেন, আমাদের অফিসের নিবিড় তত্ত্বাবধানে ষাঁড়টি পালন করা হয়েছে। ষাঁড়টি ভালো দামে বিক্রি হলে এই এলাকার অন্য খামারিরা উৎসাহিত হবেন এবং খামারের সংখ্যা আরও বাড়বে। 

এদিকে জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য বলছে জেলায় মোট গরুর খামারের সংখ্যা এক হাজার ৭০টি। গরুর সংখ্যা প্রায় ৯ লাখ। রাজারহাটের ‘কিং অফ কুড়িগ্রাম’ ষাঁড়টি জেলায় সবচেয়ে বড়ো।


একাত্তর/এনএ/এসি

কোরবানীর হাটকে লক্ষ্য করে চুয়াডাঙ্গার সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের শালিকচড়া মাঠে পুলিশি টহলের দুর্বলতায় ডাকাতের হানা বেড়েছে। গতকালও সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর