ঘণ্টাব্যাপী ডাকাতি, লাখ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:১৪ এএম

কোরবানীর হাটকে লক্ষ্য করে চুয়াডাঙ্গার সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের শালিকচড়া মাঠে পুলিশি টহলের দুর্বলতায় ডাকাতের হানা বেড়েছে। গতকালও সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের শালিকচড়া মাঠে সশস্ত্র একদল ডাকাত গরুর ব্যাপারী, ইটভাটা মালিকসহ সড়কে চলাচলকারীদের গলায় ধারলো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়েছে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগীরা জানান টহল পুলিশ না থাকায় সড়কে গাছ ফেলে ও রাস্তার মাঝে চেইন বেধে গাড়ি থামিয়ে ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত অস্ত্র ঠেকিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতি করে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

তাদের দাবি, ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকার মানুষ ঘটনাস্থলে আসারও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, অন্যান্য দিনের মতো ডাকাতি প্রবণ এলাকা থেকে কিছুটা দূরে পুলিশি টহল ছিলো। ঘটনার পরেই খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য হাসপাতালে

এদিকে ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ প্রতি বৃহস্পতিবার শিয়ালমারীর গরুর হাট এবং সামনে কোরবানির হাট চলছে। এই সময়েই ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের দাবি ডাকাতি প্রবণ এলাকায় পুলিশি চৌকি বসানো উচিত।

এ সংবাদ লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় কোনো মামলা উদ্ধার করা যায়নি। তাছাড়া পুলিশও কাউকে আটক করতে পারেনি।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর