এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে চাইছে না অনেকে!

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮:৫৮ পিএম

টোল আদায়ে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ভুক্তভোগীরা বলছেন,একস্থান থেকে টোল আদায় করলে সময় কম লাগবে

তবে টোল আদায়কারীরা বলছেন, এক্সপ্রেসওয়ের জন্য অনেকেই টোল দিতে চাচ্ছেন না তাদের বুঝিয়ে টোল নিতে সময় অনেক লাগছে

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেলো, বঙ্গবন্ধু মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার কাছে পরপর দাঁড়িয়ে আটটি অত্যাধুনিক পরিবহন

ঢাকা থেকে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চালিয়ে এসে গাড়িগুলো কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে টোল প্লাজায়

ভাঙ্গা দিয়ে পদ্মা সেতু হয়ে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে আসছে,সে গাড়িগুলোকেও থামতে হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজায়

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজার দায়েত্বে থাকা কর্মীরা বলছেন,১০টি বুথে টোল আদায় করা হচ্ছে এছাড়া শুক্রবারের মতো শানিবারে আর সার্ভার ডাউন না থাকায় সময় গেল দিনের চেয়ে কম লাগছে তবে এক্সপ্রেসওয়ের জন্য সহজে টোল দিতে চাচ্ছেন না অনেকেই

তারা আরও জানান, পোস্তগোলা ও ধলেশ্বরী সেতুর টোল আদায় বন্ধ করে এখন এক্সপ্রেসওয়ের টোল আদায় করা হচ্ছে। এখন একটি প্রাইভেট কার বা মাইক্রোবাসকে ১৩০ টাকা টোল দিতে হচ্ছে। এক্সপ্রেসওয়ের টোল বেশি কেন, এ নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তাদের এটা বোঝাতে গিয়ে অনেক সময় বিলম্ব হচ্ছে।

আর ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে প্রথম দিন যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও দ্বিতীয় দিন তা স্বাভাবিক হয়েছে বলে বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক ফারুক হোসেন জানান।

তবে, এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা বলছেন,একাধিক স্থানে টোল দিতে সময় বেশি নষ্ট হচ্ছে ফলে এই সড়কের পুরো সুবিধা মিলছে না এ কারণে, যে কোন একটি স্থানে টোল আদায়ের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে টোল যুক্ত করার পর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গগামী ৪০ সিট ও ৫১ সিটে বাসের জন্য আলাদা ভাড়া ঠিক করেছে বিআরটিএ

আর, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফরিদপুরের টোল প্লাজায় ২৪ ঘণ্টায় ২৪ লাখের বেশি টাকা আদায় হয়েছে; এ সময়ে পার হয়েছে সাড়ে ১৫ হাজারের বেশি যানবাহন।


একাত্তর/এসএ

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া অংশের টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর