দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৩৬ এএম

বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি রাব্বি মণ্ডলকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ জুন) রাতে উপজেলার সান্তাহার সাইলো আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

জানা গেছে, রাব্বি মণ্ডল নওগাঁর রাণীনগরের সিম্বা পূর্বপাড়া গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মাদক কারবারি রাব্বি উপজেলার সান্তাহার সাইলো আবাসিক এলাকায় পাকা রাস্তার উপরে মাদক বিক্রির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছে থাকা একটি কালো বাজারের ব্যাগের ভিতরে সাদা রঙের স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাব্বি মন্ডলের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো

বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
বগুড়ার মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক গৃহবধূর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর ছোট বোন নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ মার্চ) দুপুরে ১৩ জনকে...
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামে ঢাকা থেকে চিলাহাটি যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন...
বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর